সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে ছাত্রলীগ সভাপতি জয়ের নির্দেশনায় এতিমদের মাঝে ইফতার বিতরণ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ২২১ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও বাবুগঞ্জের কৃতি সন্তান আল নাহিয়ান খান জয়ের নির্দেশনায় বাবুগঞ্জে এতিমদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (০৪/০৫/২০২১ইং) তারিখ বিকালে বাবুগঞ্জ উপজেলার মানবিক ছাত্রলীগ নেতা মোঃ সাকিব আল আবিরের নেতৃত্বে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার পবিত্র কোরআনের হাফেজদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
এতিমখানার প্রায় অর্ধশতাধিক এতিম শিশুদের মাঝে ইফতার ও সেহরির খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মোঃ সফিকুল ইসলাম সিফাত ও সহিদুল ইসলাম প্রমূখ।
















