সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রধানমন্ত্রীর নাতি’ পরিচয়ে লাখ লাখ টাকা কামাই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেক্স
নিজেকে ‌’প্রধানমন্ত্রীর নাতি’ এবং আরেকজনকে ‘প্রধানমন্ত্রী’ সাজিয়ে চাকরি দেয়ার নামে হাতিয়েছেন লাখ লাখ টাকা। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সেই ভুয়া নাতি এখন শ্রীঘরে। মঙ্গলবার (৪ মে) সকালে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতার জুয়েল রানা (৩৫) ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, জুয়েল নিজেকে পরিচয় দিতেন ‌’প্রধানমন্ত্রীর নাতি’। আরেকজনকে ‘প্রধানমন্ত্রী’ সাজিয়ে কথা বলাতেন মানুষের সঙ্গে। এইভাবে বিশ্বাস অর্জনের পর ছেলেকে চাকরি দেয়ার নামে গাইবান্ধা সদরের বল্লমঝাড়ের জুয়েল ২৩ লাখ টাকা হাতিয়ে নেন রেলের অবসরপ্রাপ্ত নিরাপত্তাকর্মী দুলাল মিয়ার কাছ থেকে। ছেলের চাকরি না হওয়ায়, এত টাকা খোয়ানোর কষ্টে মারাই যান দুলাল মিয়ার স্ত্রী। এমন প্রতারণার ফাঁদে নিঃস্ব হয়েছেন আরও অনেকে।
জুয়েল চাকরির ভেরিফিকেশনের জন্য পুলিশ সুপারের নামেও হাতিয়ে নিত অর্থ। অবশেষে মঙ্গলবার গ্রেফতার হয় জুয়েল। প্রতারণার দুটি মামলায় পুলিশ মঙ্গলবার ৭ দিনের রিমান্ড আবেদন করলে জুয়েলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

এই জুয়েলেরই বড় ভাই, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানার বিরুদ্ধে দাদনের টাকার জন্য হাসান আলী নামে এক ব্যবসায়ীকে বাড়িতে আটকে রাখার অভিযোগ ওঠে। পরে তার বাড়ি থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে ব্যবসায়ী হাসানের পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর নাতি’ পরিচয়ে লাখ লাখ টাকা কামাই।

আপডেট সময় : ০৫:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১