সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

অবশেষে অনির্দিষ্টকাল স্থগিত আইপিএল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলার ডেস্ক

করোনার কারণে আইপিএল আয়োজন নিয়ে চলছিল তুমুল আলোচনা-সমালোচনা। ইতোমধ্যে দিল্লির উচ্চ আদালতে টুর্নামেন্ট বন্ধ চেয়ে মামলাও করা হয়েছে। কঠোর জৈব সুরক্ষার মধ্যেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এখন পর্যন্ত ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হলেও মাঝপথে করোনায় আক্রান্ত শুরু হতে শুরু করেছেন ক্রিকেটার ও স্টাফরা।

এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট চালু রাখতে হিমশিম খাচ্ছে আয়োজকরা। ফলে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এ বিষয়ে আইপিএলের সহ-সভাপতি রাজীব শুক্লা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এই মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল।’

অন্যদিকে, আইপিএলের সভাপতি ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, ‘আইপিএল সংশ্লিষ্ট সবার নিরাপত্তার কথা ভেবেই স্থগিত করা হয়েছে আইপিএল।’
আইপিএলে করোনাভাইরাসের আক্রমণ শুরু হয় কলকাতা নাইট রাইডার্সকে দিয়ে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলার পর ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামার আগে করোনায় আক্রান্ত হন দলটির দুই সদস্য-বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র। ফলে স্থগিত হয় সে ম্যাচটি।

এরপরই খবর আসে চেন্নাই সুপার কিংস শিবিরেও হানা দিয়েছে করোনাভাইরাস। দলটির বোলিং কোচ বালাজি ও তিনজন স্টাফ আক্রান্ত হওয়ায় অনুশীলন বাতিল করা হয়। শুধু তাই নয়, বুধবার (৫ মে) অনুষ্ঠিত হতে যাওয়া চেন্নাই এবং রাজস্থান রয়্যালসের ম্যাচও স্থগিত করা হয়।
মঙ্গলবার (৪ মে) রাতে মাঠে নামার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইরাজার্স হায়দ্রাবাদের। কিন্তু এই ম্যাচের আগেই করোনা আক্রান্ত হয়েছেন হায়দ্রাবাদের ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। এছাড়া দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রও করোনায় আক্রান্ত বলে খবর পাওয়া যায়। এমন দিশেহারা অবস্থায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে অনির্দিষ্টকাল স্থগিত আইপিএল।

আপডেট সময় : ০৯:০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১