সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

সিলেটে বাজারে বেড়েছে ভোজ্য তেল ও চিনির দাম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের বাজারে ঈদকে সামনে রেখে বেড়েছে ভোজ্য তেল ও চিনির দাম দফায় দফায় নিত্যপূণ্যের দাম বৃদ্ধির কারনে ক্রেতা পড়েছেন বিপাকে। সপ্তাহের ব্যবধানে আবারও লিটারে পাঁচ টাকা দাম বেড়েছে সব ধরনের বোতলজাত সয়াবিন তেলের। ঈদকে সামনে রেখে নতুন করে চিনির দামও কিছুটা বেড়েছে। অন্য দিকে বাজারে ঢুকছে নতুন চাল। তাই আটাশ, স্বর্ণাসহ কিছু চালের দাম কিছুটা কমেছে।
একজন মুতির দোকান বিক্রতা বলেন, ‘রূপচাঁদা, তীর, বসুন্ধরা, ফ্রেস প্রত্যেকটা কোম্পানি লিটারে পাঁচ টাকা করে বাড়ায়েছে। তারপর চিনির বস্তাতে বেড়েছে এক সপ্তাহে পঞ্চাশ টাকা। বাজারে এখন ভোক্তাদের স্বস্তির জায়গা সবজির বাজার। কারণ সবজির সরবরাহ যেমন পর্যপ্ত, তেমনি দামও স্থীতিশীল। বাজারে নতুন চাল আসায় দীর্ঘ দিন পরে কমতে শুরু করেছে চালের দাম। সামনের দিনে চালের দাম আরও কমবে বলেই আশা করছেন ব্যবসায়ীরা।
এ বাজারে একজন পাইকারি চাল বিক্রেতা বলেন, আটাশ চাল যেটা আমরা ৪৮ থেকে ৫০ টাকা বিক্রি করতাম। সেটা এখন ৪৫ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। আরেক বিক্রেতা বলেন, আমাদের নতুন ফসল আসতেছে। কৃষকরাও মোটামুটি খুশি। আমরা আশাবাদী চালের দাম কমবে।
এ ছাড়া মুরগির চড়া দাম কিছুটা কমে এসেছে। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায় আর পাকিস্তানি বা সোনালির কেজি এখন ২৬০ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে বাজারে বেড়েছে ভোজ্য তেল ও চিনির দাম।

আপডেট সময় : ০৮:০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১