সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৫।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৫ জন যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের ফেরিঘাট নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

এ তথ্যটি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

নিহতরা হলেন, জৈন্তাপুরের পাখিবিল গ্রামের অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫), একই উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), তার চার মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, ৭ বছরের মেয়ে সাবিয়া বেগম ও হাবিবুন্নেছা (৩৩)। তারা সকলেই একই পরিবারের।

আহতরা হলেন, জৈন্তাপুরের রূপচেঙ গ্রামের মৃত আরজান আলীর ছেলে ও নিহত সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া (৫০) ও জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪০)।

পুলিশ জানায়, পাথর পরিবহনের জন্য সিলেট থেকে একটি ট্রাক জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় ট্রাকটি জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় যাওয়া মাত্র গ্রামের ভেতরের রাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা সিলেট-তামাবিল সড়কে ওঠলে এসময় দ্রুতগতির ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। গুরুতর আহত আরো ২ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৫।

আপডেট সময় : ০৮:০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১