সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বিয়ে না করলে আত্মহত্যা করবেন বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম দ্বারা ধর্ষিত তরুণী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
তরুণী বলেন, ‘জসীম আমাকে বিয়ে করুক। আমি এখনই মামলা তুলে নিবো। সাংবাদিক সম্মেলন করে বলবো এটা আমাদের স্বামী-স্ত্রীর ব্যাপার। আমরা নিজেরা বুঝে নিবো। আপনাদের এটা নিয়ে কিছু বলার বা লেখার দরকার নেই।’

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দিয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা সেই তরুণী।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার রাত নয়টার দিকে লাইভে আসেন তিনি।

১২ মিনিট ৩৩ সেকেন্ডের ওই লাইভে তরুণী বলেন, জসীম উদ্দিন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম বিভিন্ন জনের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলা তুলে নেয়ার ও সমঝোতার প্রস্তাব দিচ্ছেন।

তার আশঙ্কা, জসীম তার ক্ষমতার অপব্যবহার করে মেডিক্যাল রিপোর্ট ও মামলার বিভিন্ন আলামত নষ্ট করে দিতে পারে।

তিনি বলেন, ‘জসীম আমাকে বিয়ে করুক। আমি এখনই মামলা তুলে নিবো। সাংবাদিক সম্মেলন করে বলবো এটা আমাদের স্বামী-স্ত্রীর ব্যাপার। আমরা নিজেরা বুঝে নিবো। আপনাদের এটা নিয়ে কিছু বলার বা লেখার দরকার নেই।’

তবে বিয়ে না করলে বা জসীমের শাস্তি না হলে তিনি আত্মহত্যার হুমকি দেন।

জসীমের বিষয়টি তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকেও জানিয়েছেন।

ছাত্রলীগ নেতা জসীম বিয়ে করার পরদিন ১৯ এপ্রিল গভীর রাতে তার বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ দেন এই তরুণী। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় করা অভিযোগটি যাচাইবাছাই করে ২২ এপ্রিল মামলা হিসেবে নেয়া হয়।

মামলার পর থেকেই জসীম পলাতক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ে না করলে আত্মহত্যা করবেন বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম দ্বারা ধর্ষিত তরুণী।

আপডেট সময় : ০৯:০০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১