সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বরিশাল নগরীতে গভীর রা‌তে আগুনে পুড়ল পৃথক দুই জায়গা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল নগরী‌তে মোটরসাই‌কেল শো-রুমসহ দুই দোকানে গভীর রা‌তে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উভয় স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর বটতলার অগ্রণী ব্যাংক সংলগ্ন লেপ-তোষকের দোকানে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও টিনশেড ওই দোকানটি মালামালসহ পুড়ে যায়।

দোকান মালিক হাবিব জানান, তার দোকানে থাকা আনুমানিক দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে, বটতলায় অগ্নিকাণ্ডের ঘটনার কিছু সময় পরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন টিভিএস মোটরসাইকেলের শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শো-রুমে থাকা মোটরসাইকেলের মধ্যে ৫ টি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়। এছাড়া শো-রুমটির পেছনের একটি অংশও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটি জানিয়েছেন শো-রুম স্টাফ মো. নিয়াজ।

এ অগ্নিকাণ্ডের ঘটনাও বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জানান, খবর পেয়ে তারা এবং বরিশাল দক্ষিণ স্টেশানের মোট ৫ টি ইউনিট মিলে উভয় ঘটনাস্থলে যান এবং আগুন নেভানোর জন্য কাজ করেন। তাৎক্ষণিক ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ নিরুপণ করা সম্ভন হয়‌নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল নগরীতে গভীর রা‌তে আগুনে পুড়ল পৃথক দুই জায়গা।

আপডেট সময় : ১০:৫৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১