সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

লিচু রক্ষায় বিদ্যুৎ সংযোগ, বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নরসিংদীর মাধবদীতে চোর ও বাঁদুড়ের হাত থেকে লিচু রক্ষার জন্য লিচুগাছে দেয়া বৈদ্যুতিক সংযোগে স্পৃষ্ট হয়ে সোহাগ মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) নওপাড়া এলাকায় আ. রহমানের গাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ (১৪) একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নওপাড়া এলাকার আ. রহমানের একটি চারাগাছে ধরা লিচু প্রতিরাতেই বাঁদুড় খেয়ে ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও কে বা কারা চুরি করে নিয়ে যায়। গত রোববার রাতেও চোরেরা লিচু চুরি করতে গেলে গাছের মালিক তাড়া করেন। পরে চোরের হাত থেকে লিচু রক্ষা করতে সোমবার রাতে ওই লিচু গাছে বিদ্যুৎ সংযোগ দেন আ. রহমান।

ওই রাতেই একই এলাকার তিন কিশোর সোহাগ মিয়া (১৪), রানা মিয়া (১৮) ও বাবু (১৮) গোপনে ওই গাছ থেকে লিচু পাড়তে যায়। এতে সোহাগ মিয়া বিদ্যুতায়িত হয়ে আহত হলে রানা ও বাবুর আর্তচিৎকারে এগিয়ে আসেন স্থানীয়রা। এসময় সোহাগকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর থেকে লিচু গাছের মালিক আ. রহমান বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান জানান, লিচু গাছের মালিক বাঁদুড়ের হাত থেকে লিচু বাঁচানোর জন্য গাছে বিদ্যুৎ সংযোগ দেন। রাতে সোহাগ নামের এক কিশোর ওই গাছের লিচু পারতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লিচু রক্ষায় বিদ্যুৎ সংযোগ, বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু।

আপডেট সময় : ০৫:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১