সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বউয়ের সঙ্গে ঝগড়া’ মাকে কুপিয়ে মারল ছেলে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহের জের ধরে মাকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড ছেলে। এ ঘটনায় ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের শেখপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। লাশের ময়নাতদন্তের জন্য বিকেলে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বটতলার শেখপাড়া এলাকার ক্ষীতিশ চন্দ্র রায়ের স্ত্রী শৈবালীনি রায়ের (৬০) সঙ্গে তাদের পুত্রবধূ সুচিত্রা বিশ্বাসের (৩০) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ নিয়ে আজ দুপুরে নিজ বাড়িতে ঝগড়ার এক পর্যায়ে ছেলে সুব্রত রায় (৪২) এসে বিষয়টি শুনে মাকে জিজ্ঞেস করলে কোনো উত্তর না পেয়ে মাকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে দেখে ক্ষিপ্ত হয়ে প্রথম হাতের কাছে থাকা কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করে।

এ সময় মা মাটিতে লুটিয়ে পড়লে আবারো মাথায় আঘাত করে ছেলে সুব্রত। এরপর বাড়ির অন্যান্য লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে অচেতন অবস্থায় শৈবালীনিকে উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত শৈবালীনির ছেলে সুব্রত ও পুত্রবধূ সুচিত্রাকে আটক করেছে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় ছেলে ও ছেলের বউকে আটক করা হয়েছে। এছাড়া মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকাবাসী সুব্রত ও তার স্ত্রী সুচিত্রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বউয়ের সঙ্গে ঝগড়া’ মাকে কুপিয়ে মারল ছেলে।

আপডেট সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১