সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

মায়ের পরকীয়ার জেরে ছেলেকে গলাকেটে হত্যা করেছে বাবা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: মাদারীপুরের কালকিনিতে মায়ের পরকীয়ার জেরে ছেলেকে গলাকেটে হত্যা করেছে বাবা। পরে বিষ খাওয়া অবস্থায় বাবাকে উদ্ধার করে ভর্তি করা হয় সদর হাসপাতালে।

রোববার (২৫ এপ্রিল) রাত ১০টায় উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কালকিনি থানা পুলিশ জানায়, সম্প্রতি কালকিনির গোপালপুরের তোফাজ্জেল হোসেনের স্ত্রী মিনারা একই এলাকার চা বিক্রেতা আব্দুর রশিদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর দেড় মাস আগে মিনারা রশিদের সঙ্গে পালিয়ে যান।

এ ঘটনার পর ছেলে ও নিজেকে মেরে ফেলার পরিকল্পনা করেন তোফাজ্জেল। সে পরিকল্পনা অনুযায়ী, রোববার রাত ১০টায় তিনি ধারালো অস্ত্র দিয়ে ছেলে রনিকে গলাকেটে হত্যা করেন। পরে তিনি নিজে বিষপান করেন।

খবর পেয়ে পুলিশ এসে রনির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি তোফাজ্জেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আটক তোফাজ্জেল সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের আসল রহস্য বের করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মায়ের পরকীয়ার জেরে ছেলেকে গলাকেটে হত্যা করেছে বাবা।

আপডেট সময় : ০৯:৪১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১