সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বাকেরগঞ্জে সুদ ব্যবসায়ীদের হাতে মসজিদ কমিটির সভাপতি লাঞ্ছিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুরের স্থানীয় এক মসজিদ কমিটির সভাপতিতে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে সুদ ব্যবসায়ীরা। বিসমিল্লাহ বাজার জামে মসজিদের সভাপতি মো. শাহ আলম বেপারী (৭০) সুদের কুফল তুলে ধরে মন্তব্য করায় তাকে ব্যবসায়ী হারুন ও রফিক সিকদারসহ বেশ কয়েকজন মিলে মারধর করে। গতকাল শনিবার বিকেলের এই ঘটনায় বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও জড়িত কাউকে আটক করেনি। এদিকে বাবাকে লাঞ্ছিত করার প্রতিবাদ করতে গিয়ে আরেক দফা সুদ ব্যবসায়ীদের হামলার শিকার হন সভাপতির ছেলে সাব্বির বেপারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকটি পরিবার সুদ ব্যবসার সাথে পুরোপুরি জড়িয়ে পড়ে। শনিবার বাদ আসর মসজিদ কমিটির সভাপতি শাহ আলম বেপারী সুদের কুফল মুসুল্লিদের উদ্দেশে তুলে ধরে নানান মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দা চা দোকানি হারুন সিকদার, রফিক সিকদার তাকে উদ্দেশ করে গালাগালি শুরু করে। সভাপতিসহ উপস্থিত মুসুল্লিরা বিষয়টির প্রতিবাদ করলে রফিক সিকদার ছুটে এসে বৃদ্ধ মো. সাহ আলম বেপারীকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে সভপতি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা স্থান ত্যাগ এবং মুসুল্লিরা বৃদ্ধকে উদ্ধার করে বাসায় পৌছে দেন।

খবর পেয়ে বিকেলে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু ঘটনায় জড়িত কাউকে আটক করেনি।

অপর একটি সূত্র জানায়, পরবর্তীতে এশার নামাজ শেষে সভাপতির ছেলে সাব্বির বাবার ওপর হামলার ঘটনায় মুসুল্লিদের কাছে বিচার চাইলে তাকেও মারধর করে হারুন ও রফিকেরা। এমনকি তাকে মসজিদ থেকে টেনে হিচড়ে বের করে দেয়। এবং বিষয়টি নিয়ে আগামীতে বেশি বাড়াবাড়ি করলে নিজেদের দোকানে অগ্নিসংযোগ করে তাকেসহ স্বজনদের ফাঁসানোর হুমকিও দেয়।

এলাকায় সুদের ব্যবসা বন্ধসহ বাবার ওপর হামলাকারীদের শাস্তি দাবি করেছেন সাব্বির বেপারী। এবং এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিবেশ পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকেরগঞ্জে সুদ ব্যবসায়ীদের হাতে মসজিদ কমিটির সভাপতি লাঞ্ছিত।

আপডেট সময় : ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১