সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

লকডাউন শিথিলের সিদ্ধান্ত শিগগিরই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কোভিড-১৯ বিস্তার রোধে সার্বিক কার্যাবলী ও চলাচলে চলমান বিধি-নিষেধ কিছুটা শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। লকডাউন শিথিলের বিষয়ে সিদ্ধান্ত আগামী ২৮ এপ্রিলের মধ্যে জানানো হবে বলেও শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে সংবাদমাধ্যমকে জানান তিনি।

ফরহাদ হোসেন জানান, চলমান বিধি-নিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী শিথিলতার বিষয়ে সিদ্ধান্ত ২৮ তারিখের মধ্যে জানানো হবে।
তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এদিকে, শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়েছে, ২৫ এপ্রিল (রোববার) থেকে দোকানপাট ও শপিংমল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।
এর আগে, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার (২০ এপিল) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
সারাদেশে গত ১৪ এপ্রিল শুরু হওয়া কঠোর লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২১ এপ্রিল। তার আগেই রোববার রাতে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়। এরপরই সোমবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভা থেকে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত আসে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও এক সপ্তাহ লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লকডাউন শিথিলের সিদ্ধান্ত শিগগিরই।

আপডেট সময় : ১২:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১