সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

মামুনুলের আত্মীয়সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের ওপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) রাতে মোল্লাহাট থানার এসআই মো. শাহিনুর রহমান গোলদার বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করে এই মামলা দায়ের করেন।

মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নিকটাত্মীয় আব্দুল্লাহ খন্দোকারকে প্রধান আসামি করা হয়েছে। ওই রাতেই এই ঘটনায় সম্পৃক্ত থাকায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের রাফিন সরদার ও ত্রাণ মোল্লা। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পুলিশের ওপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে সোমবার (১৯ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে মিছিলের প্রস্তুতিকালে হেফাজত কর্মীরা পুলিশের ওপর হামলা করে। হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
উল্লেখ্য, হেফাজত নেতা মামুনুল হককে রোববার (১৮ এপ্রিল) রাজধানী থেকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মামুনুলের আত্মীয়সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২।

আপডেট সময় : ০৭:৫৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১