সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

করোনায় মারা গেলে ৫০ লাখ টাকা পাবেন ব্যাংকাররা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনা মহামারিতে সর্বাত্মক লকডাউনেও চালু আছে ব্যাংকগুলো। সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত লেনদেন ও বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকছে সকল ব্যাংকের নির্ধারত শাখাগুলো। এতে জনসমাগমে বাড়তি ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে ব্যাংকারদের।

সংকটকালে তাদের কাজে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক ক্ষতিপূরণ নির্ধারণ করে দিয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর চিঠি পাঠিয়েছে।
এতে বলা হয়, কোনো কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে পদভেদে তাদের পরিবার ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম শ্রেণির কর্মকর্তা, সিনিয়র অফিসার বা সমমান হতে তার চেয়ে ওপরের কর্মকর্তাদের পরিবারের সদস্য (অবিবাহিত হলে পিতা/মাতা, বিবাহিত হলে স্বামী বা স্ত্রী, সন্তান) ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সমমানের কর্মীদের পরিবার পাবে সাড়ে ৩৭ লাখ টাকা। এছাড়া প্রাতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত স্টাফ বা সাব স্টাফ শ্রেণির কর্মীদের পরিবার পাবে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় মারা গেলে ৫০ লাখ টাকা পাবেন ব্যাংকাররা।

আপডেট সময় : ০৬:৫৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১