সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

মোদি আসার বিষয়ে আমরা কোনো কর্মসূচি দিই নাই : বাবুনগরী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
‌‘মোদি আসার বিষয়ে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে কোনো কর্মসূচি দিই নাই। বিভিন্ন বক্তারা তাদের বক্তৃতায় মোদি আগমনের বিরোধিতা করেছেন। তাছাড়া গত ২৬ মার্চ আমাদের কোনো কর্মসূচি ছিল না।’

সোমবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ২০ মিনিটের একটি ভিডিও বার্তায় এসব কথা বলেন সংগঠনটির আমীর জুনায়েদ বাবুনগরী।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত ২৬ মার্চের পর দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু অঘটন ঘটে গেছে। যেগুলোর কোনোটিতেই হেফাজতের কমান্ড ছিল না। হেফাজতে ইসলাম ভাঙচুরে বিশ্বাস করে না। হেফাজতের নেতাকর্মীরা ভাঙচুর, জ্বালাও-পোড়াও করে নাই।’

সরকারকে গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে হেফাজত আমীর বলেন, ‘সরকারের কাছে অনেকেই গিয়ে হেফাজতের বিষয়ে ভুল বুঝাচ্ছে। কাউকে ক্ষমতায় বসানো বা নামানো হেফাজতের উদ্দেশ্য নয়। ২০১০ সালে হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের সম্পর্ক আছে- এটা কেউ প্রমাণ করতে পারবে না। সরকারকে যারা এসব বিষয়ে বলছে, তারা ডাহা মিথ্যা কথা বলছে। হেফাজত সরকারের সঙ্গে সংঘাতে যাবে না।’

বাবুনগরী বলেন, ‘সরকার আমাদের নেতাকর্মীসহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে, গ্রেফতার করছে। গ্রেফতার আতঙ্কে এখন অনেকেই বাইরে রাত্রিযাপন করে। আবার পুরো রাত বাইরে থেকে যখনই তারা সেহরি করতে বাড়িতে আসছে, তখনই পুলিশ গিয়ে ধরে ফেলছে। কাউকে কাউকে ইফতার এবং তারাবির নামাজের সময়ও গ্রেফতার করছে।’

তিনি আরও বলেন, ‘দেশের অবস্থা এখন ব্যতিক্রম দেখা যাচ্ছে। সরকার আমাদের যে নেতাকর্মীদের গ্রেফতার করেছে তাদের মুক্তি দিতে হবে। এখন রমজান মাস। এ মাস গরীব-মিসকিনদের সহায়তার মাস। এ মাসে বেশি বেশি ইবাদত করতে হবে।’

বাবুনগরী আরও বলেন, ‘আমাদের হাটহাজারী মাদরাসা মসজিদে প্রতিদিন দোয়া ইউনুস খতম হয়। সেখানে আমরা প্রতিদিন ১ লাখ ২৫ হাজার বার দোয়া ইউনুস পড়ি। এরপর মোনাজাতে দেশের জন্য এবং জনগণের জন্য দোয়া করি। যাতে করোনাসহ অন্যান্য বালা-মুসিবত থেকে দেশ রক্ষা পায়। এছাড়া আমি সবাইকে কুনুতে নাজেলা পড়ার আহ্বান জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোদি আসার বিষয়ে আমরা কোনো কর্মসূচি দিই নাই : বাবুনগরী।

আপডেট সময় : ০৫:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১