সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ফের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ রোববার (১৮ এপ্রিল) শাহাবাগ থানায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে মামলাটি করেন।

মামলা গ্রহণের বিষয়টি শাহাবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার ফেসবুক লাইভে এসে নুর বলেন, ‘আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সমর্থকরা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।’

নুরের এমন বক্তব্যে আওয়ামী সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। এ কারণে তার বিরুদ্ধে মামলাটি রুজু করার আবেদন করা হয়েছে।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, লাইভে নুর আওয়ামী লীগ সমর্থকদের ‘চাঁদাবাজ’, ‘মাদক চোরাকারবারি’, ‘ধোঁকাবাজ’, ‘বাটপার’ উল্লেখ করে বলেন, ‘তারা (আওয়ামী লীগ) সপ্তাহে একদিন নামাজ পড়েন, কিন্তু কখনও ৫ ওয়াক্ত নামাজ পড়েন না।

আরও বলেন, তারা ঘুষ নেয়, চাঁদাবাজি করে, মাদক চোরাচালান করে এবং টেন্ডার ব্যবসা করে। আবার নিজেদের মুসলমান দাবি করে। কোনো মুসলমান আওয়ামী লীগের সমর্থন করতে পারে না। যারা আওয়ামী লীগ সমর্থন করে, তারা প্রকৃত মুসলমান নয়।’

এর আগে গত বছরের ১৪ অক্টোবর ফেসবুক লাইভে দুশ্চরিত্রহীন ও ব্যক্তিগত বিষয়ে নানা বাজে মন্তব্য করায় সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।

আপডেট সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১