সংবাদ শিরোনাম ::
দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২

সিলেটের করোনায় আরও ২ জনের মৃত্যু !! ক্রমেই বাড়ছে করোনার সংক্রামন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে জেলায় ক্রমেই বাড়ছে করোনার সংক্রামন। গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১১ জনে। একই সময়ে সিলেট বিভাগে শনাক্ত হয়েছে আরও ৬২ জনের।
শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৩৫৯ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ২৭২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৬৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ২১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২০২ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৬২ জন করোনা আক্রান্ত রোগীর ৫৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ২ জন ও মৌলভীবাজার জেলায় ৫ রয়েছেন।
একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্য দিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৪১ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ২০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৭৬৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে মৃত্যবরণ করা মোট রোগীর সংখ্যা ৩১১ জন। এর মধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৬ জন।
এদিকে, সিলেটের চার জেলা মিলে ৩১০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৯৪ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১১ জন ও ২ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪৪ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের করোনায় আরও ২ জনের মৃত্যু !! ক্রমেই বাড়ছে করোনার সংক্রামন।

আপডেট সময় : ১২:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১