সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

রাতে কালবৈশাখী ঝড়ের আভাস।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দেশের আট বিভাগের অধিকাংশ স্থানে শনিবার রাতে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে এ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া, আগামী পাঁচ দিনেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) রাতে আগামী ১২ ঘণ্টায় দেশের আবহাওয়ার পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমক অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ো এ হাওয়া সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে পরিণত হয়ে কালবৈশাখী ঝড়ে রূপ নিতে পারে।

এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৫ শতাংশ। বাতাসের গতি ও দিক দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি ছিল।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাতে কালবৈশাখী ঝড়ের আভাস।

আপডেট সময় : ০৪:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১