সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

ফুসফুসের অবস্থা ভালো নয় কবরীর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ২২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার থেকে লাইফ সাপোর্টে ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে কবরী। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী ও রাজনীতিকের অবস্থা এখনও আগের মতো জানিয়ে মায়ের জন্য দোয়া চেয়েছেন তার ছেলে।

সারাহ বেগম কবরী! যার মিষ্টি হাসিতে বুঁদ হয়েছিল বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীরা। সত্তরোর্ধ্ব এই অভিনেত্রী ও রাজনীতিক এখন লাইফ সাপোর্টে। করোনা আক্রান্ত কবরীর ফুসফুসের অবস্থা ভালো নয় বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন চিকিৎসক।
শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে কবরীর ছেলে শাকের চিশতী জানান, মায়ের অবস্থা স্থিতিশীল রয়েছে। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

হঠাৎ খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার নমুনা পরীক্ষা করান কবরী। ৫ এপ্রিল ফলাফল পজিটিভ আসে। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৮ এপ্রিল দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ এপ্রিল বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুসফুসের অবস্থা ভালো নয় কবরীর।

আপডেট সময় : ০৮:৪৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১