সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

লকডাউনে যান চলাচল বেড়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাজধানীর সড়কে যানবাহনের বেশ চাপ রয়েছে। বেড়েছে সাধারণ মানুষের চলাচলও।

সকালে গাবতলীর আমিন বাজারে রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার উভয় পয়েন্টে গাড়ির দীর্ঘ সারি চোখে পড়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের বাইরে বের হওয়ার কারণ কঠোরভাবে যাচাই-বাছাই করতে দেখা যায়।
তবে, কিছু ক্ষেত্রে নিছক ঘুরতে কিংবা শখের বশেও মানুষকে ঘরের বাইরে বের হতে দেখা গেছে।

তবে অনিয়মের বিষয়টি বেশি লক্ষ করা গেছে পাড়া-মহল্লায়। সেখানে অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে বের হলেও বিষয়টি তদারকি করতে দেখা যায়নি তেমন কাউকেই।
অন্যদিকে, গার্মেন্টসসহ জরুরি কাজে পরিচালিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কোম্পানির পক্ষ থেকে পরিবহন ব্যবস্থা না থাকায় অনেককেই পড়তে হচ্ছে ভোগান্তিতে।
করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ এপ্রিল (বুধবার) থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এ সময় জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা বলা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলছে শিল্প কলকারখানা। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লকডাউনে যান চলাচল বেড়েছে।

আপডেট সময় : ১০:১৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১