সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গায় র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেফতার ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গায় র‌্যাব-পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার সময় মোছাঃ মমতাজ খাতুন (২৪) নামের এক মাদককারবারিকে গাঁজা ও ফেন্সিডিল গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মালিথাপাড়ার রহিম হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার এসআই মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের সময় উপজেলার জয়রামপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামি মোছাঃ মমতাজ খাতুনের বসতবাড়ী হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক/১৪(খ)/৪১ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি মোঃ আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া মঙ্গলবার বেলা ১টা ১০ মিনিটের সময় চুযাডাঙ্গা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ মন্টু (৩৬) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের ভোগেরপাড়ার মোঃ মনার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই গ্রামের শিমুলতলা তিন রাস্তার মোড় এলাকার পাকা রাস্তার উপর হতে মোঃ মন্টু মিয়া নামের এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির দখল হতে উদ্ধার করা হয় সাড়ে ৩ কেজি মাদকদ্রব্য গাঁজা।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেফতার ।

আপডেট সময় : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১