সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

টিকা প্রতিরোধী ভয়ঙ্কর ভাইরাসের উৎপত্তিস্থল হবে বাংলাদেশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১ ২০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশ টিকা প্রতিরোধী করোনাভাইরাসের নতুন ধরনের উৎপত্তিস্থল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, এখনই কঠোর লকডাউন আর বিমানবন্দরে যাত্রীদের আগমন নিয়ন্ত্রণ না করলে টিকা প্রতিরোধী নতুন ধরনের ভাইরাসের উৎপত্তিস্থল হবে বাংলাদেশ।
বাংলাদেশে করোভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। আক্রান্ত রোগীর সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। হাসপাতালগুলোতে আইসিইউ-এর জন্য হাহাকার রোগীর স্বজনদের।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, সাধারণ শয্যা পেয়েও আইসিইউ-এর জন্য অন্য হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়েছিল এক রোগীকে। কিন্তু পালস পাওয়া যাচ্ছিল না তার। রোগীকে পুনরায় ফেরানো হয় কুর্মিটোলায়। ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেছেন।
রোগীর স্বজনরা বলেন, আমরা আইসিইউ এর জন্য অনেক চেষ্টা করেছি। পাইনি। শেষে শুক্রবার ভোরে তিনি মারা গেছেন।
হাসপাতালের ভেতরেই ভর্তি থাকা অসংখ্য রোগীর আইসিইউ চাহিদা মেটাতে পারছেন না কর্তৃপক্ষ। পরিণতি মৃত্যু। কেউ হাসপাতালে, কেউ আইসিইউ সন্ধানরত অবস্থায় পথেই মারা যাচ্ছে।
এদিকে সংক্রমণের মাত্রা চরমে পৌঁছে যাওয়ায় কোভিড পরীক্ষাতেও নানা হয়রানির শিকার হচ্ছেন অনেকেই।
ভুক্তভোগীরা বলেন, সিরিয়াল দিয়ে এসেছি। তবুও অপেক্ষা করতে হচ্ছে। তাছাড়া সিরিয়াল দিতেও অনেক কষ্ট। বারবার ফোন করলেও ঢুকে না। কল ঢুকলেও কেউ ধরে না।
সংক্রমণের হার অনুযায়ী মৃত্যুর হার এখনও কম বলে মত আইইডিসিআর এর।
এ প্রসঙ্গে আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, মৃত্যুর হার বাড়ছে এটা ঠিক। তবে সংক্রমণের হার বিবেচনায় মৃত্যু এখনো কম।
মহামারি করোনাভাইরাসে দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৭৪ জন মারা গেছেন বলে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকা প্রতিরোধী ভয়ঙ্কর ভাইরাসের উৎপত্তিস্থল হবে বাংলাদেশ।

আপডেট সময় : ১১:০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১