সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

মাঝনদীতে ফেরিতে আগুনে পুড়ল ৫ ট্রাক ও পিকআপ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মেঘনা নদীতে কলমীলতা নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশকিছু যানবাহন পুড়ে যায়।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরের দিকে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

এ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ শেখ।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে ফেরির একটি পিকআপ থেকে থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে তিনটি বড় মালবাহী ট্রাক, চারটি মালবাহী কাভার্ডভ্যান, একটি মালবাহী পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ফেরিটি ভোলার চরে নোঙর করে রাখা হয়েছে।

ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা হতে পারে বলে তিনি জানান।

ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল বলেন, বুধবার গভীর রাতে লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ভ্যান, মোটরসাইকেলসহ যানবাহন নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে কলমীলতা নামের ফেরিটি।

ভোরের দিকে ভোলার চরের ও মতিরহাটের মাঝামাঝি মেঘনা নদীতে আসলে হঠাৎ একটি পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাঝনদীতে ফেরিতে আগুনে পুড়ল ৫ ট্রাক ও পিকআপ।

আপডেট সময় : ০৬:৫৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১