সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

বাবুগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ৩১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মোঃ আবদুল খালেক(৬৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে । আজ মঙ্গলবার ১১ টায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মোঃ আবদুল খালেক কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ( ৫ নং ওয়ার্ড) সৈয়দ আলী বেপারীর ছেলে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবাস সরকার জানান যে, মোঃ আবদুল খালেক সর্দি-জ্বর ও পাতলা পায়খানা জনিত সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি করোনা ভাইরাসে সংক্রামিত কিনা তা নির্ণয় করার জন্য এন্টিজেন টেস্ট করা হয় এবং এন্টিজেন টেস্ট এ ফলাফল পজেটিভ পাওয়া যায়। ইতোমধ্যে মোঃ আবদুল খালেক মৃত্যুবরণ করেন। মোঃ আবদুল খালেক এর সাথে থাকা পরিবারের সদস্যবৃন্দ করোনা ভাইরাসে সংক্রামিত কিনা তা নির্ণয় করার জন্য তাৎক্ষণিক এন্টিজেন পরীক্ষা করা হলে তাদের ফলাফল নেগেটিভ পাওয়া যায়। তাদের ফলাফল আরও সুনির্দিষ্ট ও নির্ভুল পাওয়ার জন্য নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম জানান,
মৃত মোঃ আবদুল খালেক এর দাফনের জন্য তার পুত্র মোঃ শাহীন বেপারী এর সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান বিষয়টি তদারক করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু।

আপডেট সময় : ০৯:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১