সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

করোনা মোকাবিলায় ১২ সিটি করপোরেশন পেল ১০ কোটি টাকা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের জন্য ১২টি সিটি করপোরেশনকে ১০ কোটি টাকা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সিটি করপোরেশনের উন্নয়ন সহায়তা খাতের কোভিড-১৯ মোকাবিলা উপখাত থেকে কেবল বিনামূল্যে সুরক্ষা সামগ্রী (মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার) বিতরণের জন্য ১২টি সিটি করপোরেশনের অনুকূলে ১০ কোটি টাকা অবমুক্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

মঞ্জুরিকৃত অর্থের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১ কোটি ৪০ লাখ টাকা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১ কোটি ৪০ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন ১ কোটি ২০ লাখ টাকা, গাজীপুর সিটি করপোরেশন ৮০ লাখ টাকা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮০ লাখ টাকা, কুমিল্লা সিটি করপোরেশন ৮০ লাখ টাকা, খুলনা সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, রাজশাহী সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, বরিশাল সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, সিলেট সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, রংপুর সিটি করপোরেশন ৬০ লাখ টাকা এবং ময়মনসিংহ সিটি করপোরেশন ৬০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।

তবে এই অর্থছাড়ের ক্ষেত্রে কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে। শর্তগুলো হলো-

১. ছাড়কৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে দ্যা পাবলিক প্রক্যুরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং দ্যা পাবলিক প্রক্যুরমেন্ট রুলস-২০০৮ অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করতে হবে।

২. অব্যয়িত অর্থ ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

৩. পরবর্তী কিস্তির অর্থছাড়ের আগে বর্তমানে ছাড়কৃত অর্থের ব্যয় বিবরণী পাঠাতে হবে।

৪. এছাড়া নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ব্যতীত অন্য কোনো কাজে এ টাকা ব্যয় করা যাবে না।

এর আগে গত বছরের অক্টোবরে ১২ সিটি করপোরেশনকে সুরক্ষা সামগ্রী বিতরণের জন্য ১২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা মোকাবিলায় ১২ সিটি করপোরেশন পেল ১০ কোটি টাকা।

আপডেট সময় : ০৯:০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১