সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

দ্বীগুণ ভাড়া না দেওয়ায় যাত্রীকে মেরে অজ্ঞান করলো অটোচালক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দ্বিগুণ ভাড়া দিতে আস্বীকার করার প্রথমে যাত্রীর সঙ্গে থ্রি-হুইলার ড্রাইভারের বাকবিতন্ডা। এরপর কিল-ঘুষি, পরে প্রহার। এক পর্যায়ে সিট খুলে প্রহার করতে করতে অজ্ঞান করে ফেলা হয় যাত্রীকে। বর্তমানে যাত্রী সৈয়দ আক্তার হোসেন বাদল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের ২৩ নাম্বার ওয়ার্ড-এ চিকিৎসাধীন রয়েছেন। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করায় যাত্রী নির্যাতনের এ ঘটনা ঘটেছে বরিশাল নগরীতে, ৪ এপ্রিল।
সৈয়দ আক্তার হোসেন বাদল, পেশায় ব্যবসায়ী গত ৪ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে যান। তিনি নির্ধারিত ভাড়া দিলে চালক দ্বিগুণ ভাড়া দাবী করেন। যাত্রী এর কারণ জানতে চাইলে চালক বলেন, ‘এখন আর কারণ দেখানোর কোন দরকার নেই।’ কথাকাটাকাটির এক পর্যায়ে বেপরোয়া চালক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং যাত্রী সৈয়দ আক্তার হোসেন বাদলের উপর হামলা চালায়। তার সঙ্গে আরো দুইতিন জন যোগ দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেডিকেলের সামনে সম্প্রতি একদল যুবক অবস্থান করে। কোন যাত্রী দ্বিগুণ ভাড়া দিতে আস্বীকার করলে তারা তাকে হেনস্থা করার অপকর্মে চালকের সঙ্গে এরাও অংশ নেয়। সূত্রমতে, ত্রি-হুইলার চালকের হাতে যাত্রী প্রহৃত হবার ঘটনায় ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং ত্রি-হুইলারটি আটক করে। এটি বর্তমানে কোতয়ালী থানায় আছে বলে জানিয়েছেন এএসআই সোহেল রানা। তিন জানান, এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।
এদিকে কর্তব্যরত ডাক্তার জানান, যাত্রীর মুখে এবং ডান চোখে গুরুতর আঘাত প্রাপ্ত। তাকে বেশ কিছু দিন ভর্তি থাকার জন্য বলা হয়েছে। তবে তার চোখের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তার ডান চোখ নষ্ট হয়ে যাবারও আশংকা রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দ্বীগুণ ভাড়া না দেওয়ায় যাত্রীকে মেরে অজ্ঞান করলো অটোচালক।

আপডেট সময় : ০৬:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১