সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

কক্সবাজারে ঘুষ লেনদেনের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ২।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কক্সবাজারের চকরিয়ায় সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়েছে। এসময় সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে নগদ ৬ লাখ ৪২ হাজার ১শত টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে শ্যামল বড়ুয়া নামের একজন অফিস সহকারী বাউন্ডারি টপকে পালিয়ে যায়।

গ্রেফতার করা হয় সাব-রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামান ও মোহরার দুর্জয় কান্তি পালকে।

গ্রেফতারকৃত ও পলাতক তিনজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। এই তিনজনের কাছ থেকে ঘুষের টাকাগুলো পাওয়া গেছে বলে মামলার এজাহারে দাবি করা হয়।
সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামান নাটোর জেলার গুরুদাশপুর থানার উত্তর নাড়ি বাড়ির, মোহরার দুর্জয় কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ও পলাতক অফিস সহকারী শ্যামল কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার মো. তানভীর হোসেনকে সাথে নিয়ে সাব-রেজিস্ট্রারের বাসাতেও তল্লাশী চালানো হয়। দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বেশ কিছুদিন ধরে জমির দলিল সম্পাদনের সময় ঘুষের লেনদেন নিয়ে বেশকিছু অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক চট্টগ্রাম কার্যালয় অভিযানে নামে।

সম্প্রতি রশিদ আহমদ নামের এক ব্যক্তির দলিল রেজিস্ট্রেশনের জন্য সাব-রেজিস্ট্রারের নাম ব্যবহার করে এক কর্মচারি ঘুষ দাবি করেন। দুদক কর্মকর্তারা ভুক্তভোগী অভিযোগকারী সেবাগ্রহীতাকে সাথে নিয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান। পরে দুদক কর্মকর্তারা কার্যালয়টিতে অভিযান চালান। এ সময় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী ও অন্যান্য সহকারীর কাছ থেকে দুদকের টিম তিনটি স্থান থেকে ৬ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজারে ঘুষ লেনদেনের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ২।

আপডেট সময় : ১১:১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১