সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বিচার না পেয়ে ছেলে-মেয়েকে ‘হত্যার পর মায়ের আত্মহত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সাতক্ষীরার কলারোয়ায় শিশু কন্যার যৌন নির্যাতনের বিচার না পেয়ে দুই ছেলে-মেয়েকে শ্বাসরোধে হত্যার পর রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা মাহফুজা খাতুন (৩২)। খবর পেয়ে পুলিশ, র‌্যাব, সিআইডি, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া বাজারের মসজিদের পাশে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মাহফুজা খাতুন ওই গ্রামের ট্রাকচালক শিমুল হোসেনের স্ত্রী। নিহত দুই শিশু হলো-শিমুল হোসেনের ছেলে মাহফুজ (৯) ও মেয়ে মোহনা (৫)।
শিমুল হোসেনের বাবা আব্দার আলী জানান, তিন দিন আগে খেলা করার সময় স্থানীয় লাল্টুর ছেলে হৃদয় (১৪) শিশু মোহনাকে যৌন নির্যাতন করে। মোহনা ঘটনাটি তার মাকে জানালে মাহফুজা স্থানীয় ইউপি সদস্য সাফিজুলের কাছে বিচার চান। তখন সাফিজুল সামনে নির্বাচন উল্লেখ করে কয়েকদিন পরে বিচারের আশ্বাস দেন।

বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি মামলার পরামর্শ দেন। পরে মাহফুজা তার শ্বশুরের কাছে (আব্দার আলী) মামলা করার কথা বললে তিনি বলেন, আমরা গরিব মানুষ, মামলার খরচ চালাব কীভাবে?
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শ্বশুর (আব্দার আলী) কাজে গেলে মাহফুজা দুই সন্তানকে মেরে নিজেও আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে নিহতের পরিবার।
মাহফুজার স্বামী শিমুল হোসেন জানান, বিচারের আশ্বাস নিয়েই বাড়ি ফিরছিলাম। তবে বাড়িতে ফেরার আগেই মৃত্যুর ঘটনা শুনে বিস্মৃত হয়েছি। মেয়ের যৌন হয়রানির বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
মাসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর হয়েছে। ময়নাতদন্তের পর ও বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিচার না পেয়ে ছেলে-মেয়েকে ‘হত্যার পর মায়ের আত্মহত্যা।

আপডেট সময় : ০৯:৪৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১