সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বাবুগঞ্জে জুয়ার আসর থেকে ৪ জুয়ারি আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ থানা পুলিশ গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়ারিকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর রাহুতকাঠী গ্রামে এ অভিযান চালানো হয়। বুধবার (৩১ মার্চ) সকালে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বরিশাল আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, উপজেলার বাবুগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় স্থানীয় জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০ টারদিকে বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল রাহুতকাঠী গ্রামের জনৈক বাবু চন্দ্র দাসের বসত বাড়ির পাশের একটি বাগানে জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠী গ্রামের আবুল হোসেন আকনের ছেলে মোঃ রিয়াজুল হক (৩২), রাহুতকাঠী গ্রামের মৃত প্রাণতোষ রাহার ছেলে মিঠুন রাহা (২৯),আলী আহমেদ হাওলাদারের ছেলে মোঃ আয়নাল হক হাওলাদার (৬০),পশ্চিম রাকুদিয়া গ্রামের মৃত আঃ লতিফ বেপারীর ছেলে মোঃ মাসুম বেপারী (৩৫) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন থেকে ৪ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে(১৮৬৭)সালের ৪ ধারায় মামলা দিয়ে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে আটককৃতদের মধ্যে মোঃ রিয়াজুল হক এর বিরুদ্ধে জাল দলিল ও সরকারী বিভিন্ন ভূমি ভূয়া নামে বন্দোবস্ত নেওয়ার অভিযোগও রয়েছে। একই অভিযোগে তার পিতা মোঃ আবুল হোসেন আকন বর্তমানে জেল হাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে জুয়ার আসর থেকে ৪ জুয়ারি আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১