সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বের হওয়া নিয়ন্ত্রণের নির্দেশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বের হওয়া নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে সরকার। দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা রোধে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ প্রতিরোধে আজ সোমবার দেওয়া ১৮ দফা নির্দেশনায় এই নির্দেশনাটি রয়েছে। সরকারের এ ১৮ দফা নির্দেশনা সারা দেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তা ২ সপ্তাহ বলবৎ থাকবে।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এ নির্দেশনায় আরও বলা হয়েছে, ‌‌সব ধরনের জনসমাগম সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ। বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিনোদনকেন্দ্র জনসমাগম সীমিত করতে হবে এবং মেলা আয়োজনকে নিরুৎসাহিত করতে হবে।

গণপরিবহনে ধারণক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আন্তঃজেলা যান চলাচল সীমিত রাখতে হবে, প্রয়োজনে বন্ধ রাখতে হবে।

বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য বিধি মেনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী উন্মুক্ত স্থানে ক্রয়-বিক্রয় করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। অপ্রয়োজনীয় ঘোরাফেরা ও আড্ডা বন্ধ রাখতে হবে। হোটেল-রেস্তোরাঁগুলোতে ধারণ ক্ষমতারে ৫০ ভাগের বেশি মানুষ প্রবেশ করানো যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বের হওয়া নিয়ন্ত্রণের নির্দেশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১