সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

সিলেটের বিয়ানীবাজার সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক !! মসজিদ নির্মাণে ভারতীয় বিএসএফের বাধা না দেওয়ার আশ্বাস।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেটে: সিলেটের বিয়ানীবাজার সীমান্তে মসজিদ নির্মাণ কাজে ভারতীয় বিএসএফের বাধার অভিযোগের প্রেক্ষিতে সীমন্তে বিজিবি ও বিএনএফ্র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ মঙ্গলবা সুতারকান্দি আইসিপি’তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী। ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন-৭ বিএসএফ’র অধিনায়ক বি এস মিনহাজ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, পতাকা বৈঠকে বিএসএফ মসজিদ নির্মাণে বাধা দেবে না বলে বিজিবি’কে মৌখিকভাবে আশ্বস্ত করে। বৈঠকে সীমান্ত এলাকায় বিএসএফ’র খননকৃত বাংকার তুলে নেয়ার আহ্বান জানায় বিজিবি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার গজুকাটা সীমান্ত এলাকার ১৩৫৭ নম্বর পিলারের ভেতরে বাংলাদেশ অংশে গজুকাটা গ্রামের ২০০ বছরের পুরানো কেন্দ্রীয় জামে মসজিদের পাকা ভবনটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী নতুন করে নির্মাণের উদ্যোগ দেন। এ নিয়ে এলাকাবাসী ২০১৮ সালে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রামবাসী নেওয়ার পর তারা বিজিবির সহযোগীতা চেয়ে ছিলেন। তৎকালিন বিজিবি ৩২ ব্যাটালিয়ানের কামান্ডার বিএসএফের কমান্ডারের সঙ্গে বৈঠকও করেন। বৈঠকে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত হলে এলাকাবাসী নির্মাণের কাজ শুরু করেন বলে জানান। হঠাৎ বিএসএফ মসজিদ নিমাণ কাজে বাধা প্রদান করায় এলাকাবাসীর ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভ ও উত্তেজানা বিরাজ করে।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী জানিয়েছেন, ১৯৭৫ সালের চুক্তি অনুযায়ী, ভারতীয় বাহিনী জিরো লাইনের অনুমান ১৫০/২০০ গজের ভেতরে প্রবেশ করে কোনো ধরনের বাধা প্রদান করতে পারে না। তারা সীমান্ত আইন লঙ্ঘন করে নো ম্যান্স ল্যান্ডের ১৫০/২০০ গজের মধ্যে নির্মিত ২০০ বছরের পুরনো মসজিদ পুন:নির্মাণ কাজে বাধা প্রদান করেছে। এ নিয়ে আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি।
এছাড়া পতাকা বৈঠকে মসজিদ নির্মাণে বাধা না দেয়া এবং বাংকার সরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিএসএফ আমাদের বক্তব্য আমলে নিয়েছে এবং মসজিদ নির্মাণে বাধা প্রদান করবে না বলে মৌখিক ভাবে জানিয়েছে। তিনি বলেন, মসজিদের নির্মাণ কাজ বন্ধ আছে। তবে যে কোন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের বিয়ানীবাজার সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক !! মসজিদ নির্মাণে ভারতীয় বিএসএফের বাধা না দেওয়ার আশ্বাস।

আপডেট সময় : ০৯:৪২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১