সংবাদ শিরোনাম ::
নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

কিশোরীগঞ্জে অগ্নিকাণ্ডে ১৮টি পরিবারের ৩০ বসতঘর পুড়ে গেছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে ভয়়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি পরিবারের ৩০ বসতঘর পুড়ে গেছে।এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার গুলো।বুধবার(২৪ মার্চ) দুপুরে উক্ত ইউনিয়নের কালিকাপুর লালজুম্মারপাড় গ্রামে জাহিদুল ইসলামের বাড়ি থেকে এ অগ্নিকান্ডেরর ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, ওই বাড়ির বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে আগুনে ১৮টি পরিবারের বসতঘর ও ঘরে থাকা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মকবুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কামাল বারী শাহ, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম,নারী ভাইস চেয়ারম্যান শাপলা বেগমও পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ লিটন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কামাল বারী শাহ বলেন, সরকারিভাবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে একটি করে কম্বল ও শুকনো খাবার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিশোরীগঞ্জে অগ্নিকাণ্ডে ১৮টি পরিবারের ৩০ বসতঘর পুড়ে গেছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১