সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

এবার পুলিশ কর্মকর্তাকে ফেন্সিডিল ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মর্যাদার এক কর্মকর্তাকে মাদকদ্রব্য ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার ২ সহযোগী সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই কোয়কোবাদ পাঠানসহ তাদের সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২৩ মার্চ) তাদের সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাবের একটি সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার ভোরে র‌্যাব-৩ এর একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। এসময় একটি সাদা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ২৪০ বোতল ফেনসিডিল ও দু’টি হ্যান্ডকাফসহ তিনজনকে আটক করা হয়। আটকদের একজন কোয়কোবাদ পাঠান বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত।

পিস্তল, মাদকসহ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩’র সহকারী পুলিশ সুপার ফারজানা হক সাংবাদিকদের জানান, মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল।

এদিকে গ্রেপ্তার তিনজনকে সোনারগাঁ থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা গ্রহণে প্রস্তুতি চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার পুলিশ কর্মকর্তাকে ফেন্সিডিল ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১