সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ

সিলেট হবিগঞ্জের বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টে অগ্নিকাণ্ড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতংক! এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দমকল বাহিনী ও পাওয়ার প্ল্যান্টের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। সোমবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার স্টেশনের একদল দমকল বাহিনী ও বিবিয়ানা প্ল্যান্টের অগ্নি নির্বাপক কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকির আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের সহকারী ইঞ্জিনিয়ার তৌহিদ আহমেদ বলেন, বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট হবিগঞ্জের বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টে অগ্নিকাণ্ড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১