সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

মাথায় গুলি চালিয়ে এসআইয়ের আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
থানা ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী (২৭)। রোববার (২১ মার্চ) সকালে পাবনার আতাইকুলা থানা ভবনের ছাদে তার মৃতদেহ দেখতে পান সহকর্মীরা।

রোববার ভোরের দিকে এ ঘটনা ঘটেছে বলে তার সহকর্মীদের ধারণা। হাসান আলী যশোর বালিয়াডাঙ্গী কেশবপুর গ্রামের জব্বার বিশ্বাসের ছেলে। তিনি অবিবাহিত ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, হাসান ৮ ফেব্রুয়ারি আতাইকুলা থানায় যোগদান করেন। তিনি দরিদ্র ঘরের সন্তান ছিলেন। আর্থিক অনটনের মধ্যে ছিলেন তিনি। এসব হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে পুলিশের ধারণা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, কিভাবে বা কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি পারিবারিক বা ব্যক্তিগত হতে পারে।

তিনি জানান, পুলিশের ফরেনসিক টিম রওনা হয়েছে। টিম আসার পর তার মৃতদেহের সুরতহাল রিপোর্ট করা হবে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সন্ধ্যায় পাবনা পুলিশলাইন মাঠে তার জানাজা হবে। এরপর মৃতদেহ তার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে। এর আগে আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ওসি আরও জানান, তিনি আত্মহত্যার আগে থানা ভবনের ছাদে গিয়ে কথা বলছিলেন। তার আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। কিছু আলামত এরই মধ্যে পাওয়া গেছে। সেসব ব্যাপারে নিশ্চিত হওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাথায় গুলি চালিয়ে এসআইয়ের আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১