ঝালকাঠিতে পুলিশের মাস্ক ও লিফলেট বিতরণ! আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ১১০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসাধারণের মধ্যে মাস্ত ও লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ। করোনা মোকাবেলায় জনসাধারণকে উসচেতন, উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার পদক্ষেপ এ কর্মসূচি পালন করা হয়। আজ রবিবার বেলা ১২টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ। অতিথিরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচারী ও যানবাহনের চালকদের মুখে মাস্ক পরিয়ে দেন। এছাড়াও মানুষকে সচেতন করার জন্য পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। পুলিশের মাস্ক বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
এসময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃশাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও জেলা আওয়ামীলীগ’র যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার উপস্থিত ছিলেন।
















