সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুনামগঞ্জের শাল্লার হিন্দুপাড়ায় হামলার মুল হোতা ইউপি সদস্য স্বাধীনকে রিমান্ড চেয়েছে পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সুনামগঞ্জে শাল্লার আলোচিত ঘটনা মুল হোতা প্রধান আসামী ইউপি সদস্য স্বাধীনের রিমান্ড চেয়েছে পুলিশ। স্বাধীন মেম্বারকে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২০ মার্চ) দুপুরে সাড়ে ১২টায় তাকে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শাল্লা থানার ওসি নাজমুল হক জানিয়েছেন, তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
এদিকে, স্বাধীন মেম্বারকে গ্রেফতারের পর শনিবার বেলা ১১টায় পিবিআই সিলেটের কার্যালয়ে প্রেসব্রিফিং করেন পিবিআই’র পুলিশ সুপার খালেদ উজ জামান। এ সময় তিনি জানান, হবিবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের দায়ের করা মামলার প্রধান আসামী স্বাধীন মেম্বার। তিনি বলেন, হামলকারীরা কয়েক লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি সাধন করে। ঘটনার পর থেকে ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই নজর রাখ ছিলো। এরপর মামলার প্রধান আসামীকে গ্রেফতারের চেষ্টা চালায়। এরপর পিবিআইয়ের একটি বিশেষ টিম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বুড়াবুইয়ি গ্রাম থেকে স্বাধীন মেম্বারকে গ্রেফতার করে।
পুলিশ সুপার জানান, শনিবার ভোরে তাকে সিলেটে নিয়ে আসা হয়। ঐ সময়ের মধ্যে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লার পার্শ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি দিরাই উপজেলার শ্যামারচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও শ্যামারচর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য।
১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর থেকেই হামলাকারী হিসেবে ওঠে আসে স্বাধীন মেম্বারের নাম। হামলার পরদিন স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়েরকৃত মামলায়ও স্বাধীন মেম্বারকে প্রধান আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুনামগঞ্জের শাল্লার হিন্দুপাড়ায় হামলার মুল হোতা ইউপি সদস্য স্বাধীনকে রিমান্ড চেয়েছে পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১