সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

গলার ভেতর জ্যান্ত কৈ মাছ আটকে যুবকের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১ ২২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গলার ভেতরে জ্যান্ত কৈ মাছ আটকে শিমুল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার পৌর এলাকার এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ ধরতে বিকেলে পুকুরে নামেন শিমুল। একটি কৈ মাছ ধরার প্রায় সঙ্গে সঙ্গেই পায়ের নিচে আরেকটি মাছের টের পান তিনি। প্রথম মাছটিকে কামড়ে ধরে দ্বিতীয়টিকে তুলে আনার চেষ্টা করেন। তখন অসাবধানতায় মুখে থাকা মাছটি গলার ভেতর ঢুকে যায় এবং আটকা পড়ে। চিকিৎসার জন্য স্বজনরা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য বলেন চিকিৎসক। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা দলিলুর জানান, শিমুল স্থানীয় ধোপল্যা বাজারের একটি সেলুনে কাজ করতেন। তিনি দুই সন্তানের জনক।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, তার অবস্থার আশঙ্কাজনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গলার ভেতর জ্যান্ত কৈ মাছ আটকে যুবকের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১