সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

১৬ হাজার মাস্ক-স্যানিটাইজার বিতরণ করল বরিশাল জেলা প্রশাসন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১১ হাজারের বেশি মাস্ক এবং পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক (ডিসি) জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে এ প্রচার অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় নগরীর সদররোড অশ্বিনী কুমার হল চত্বরে সংক্ষিপ্ত এক পথসভা করে সচেতনতামূলক এ প্রচারাভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তিনি নিজ হাতে পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন।

এরপর কয়েকটি দলে ভাগ হয়ে নগরীর সদররোড, নতুন বাজার, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, চৌমাথাসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ১১ হাজারের বেশি মাস্ক এবং পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, মাস্ক ব্যবহারে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি চালানো হয়েছে। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেয়া হয়েছে। প্রচারণামূলক এ কর্মসূচিতে সাধারণ মানুষকে সচেতন হবার পাশাপাশি অন্যকে সচেতন করতে নিয়মিত মাস্ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৬ হাজার মাস্ক-স্যানিটাইজার বিতরণ করল বরিশাল জেলা প্রশাসন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১