ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে রাস্তায় ফেলে পেটালেন চিকিৎসক! আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ ১৫০ বার পড়া হয়েছে

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ হোসেন উত্তেজিত হয়ে পুলিশকে উদ্দেশ করে গালাগালি করাসহ হাসপাতালের সব কার্যক্রম বন্ধের হুমকি দেন।
আজকের ক্রাইম ডেক্স:: গাজীপুরের টঙ্গীর স্থানীয় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসকের হাতে ট্রাফিক পুলিশের সহকারি উপ-পরিদর্শককে (এএসআই) প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসপাতালের সম্মুখ এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের গেটের সামনে চিকিৎসক ডা. মাসুদ রানা বাসায় যাওয়ার পথে একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ডা. মাসুদ রানা ওই রিকশাচালককে হাসপাতালের ভেতরে নিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এ চিত্র দেখে ঘটনাস্থলে ডিউটিরত ট্রাফিক পুলিশের এএসআই সাইফুল ইসলাম এগিয়ে এলে ডা. মাসুদ রানা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যকে পেটাতে থাকেন। এমন খবর ছড়িয়ে পড়লে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ হোসেন উত্তেজিত হয়ে পুলিশকে উদ্দেশ করে গালাগালি করাসহ হাসপাতালের সব কার্যক্রম বন্ধের হুমকি দেন।
ট্রাফিক পুলিশের সহকারি উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, চিকিৎসক মাসুদ অতর্কিতভাবে অটোরিকশা ড্রাইভারকে মারধর শুরু করলে আমি তাদের সমাধানের জন্য গেলে ডাক্তার মাসুদ আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। পরে আমার সহকর্মীরা এগিয়ে এসে সেখান থেকে আমাকে উদ্ধার করেন।
তবে মারধরের বিষয়টি অস্বীকার ডা. মাসুদ রানা জানান, তিনি হাসপাতালের কার্যক্রম শেষে বাসায় যাওয়ার সময় হঠাৎ করেই পেছন থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে অটো ড্রাইভারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ওই সময় হঠাৎ করেই পেছন থেকে ট্রাফিক পুলিশের এএসআই আমাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন।’


























