সংবাদ শিরোনাম ::
বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড।

বানারীপাড়ায় একরাতে দু’বাড়ির ৪ গরু চুরি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় এক রাতে দু’বাড়ি থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের রফিকুল ইসলামের দু’টি গাভী ও পার্শ্ববর্তী বাড়ির তার খালাতো ভাই আনোয়ার হোসেন সিকদারের দুটি ষাড় গরু ১৪ মার্চ রোববার গভীর রাতে দুর্বৃত্তরা গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে গেছে। ১৫ মার্চ সোমবার ভোরে তারা গোয়াল ঘরে গিয়ে গরুগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি টের পান। চুরি হওয়া ষাড় গরু দু”টির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা ও গাভী দু”টির মূল্য দেড় লক্ষাধিক টাকা বলে এর মালিক রফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন সিকদার জানান। এদিকে এ ব্যাপারে বানারীপাড়া থানায় পৃথক দু”টি সাধারণ ডায়েরী করা হয়েছে। প্রসঙ্গত বানারীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে প্রায়ই গরু চুরির ঘটনা ঘটছে। পুলিশ বিভিন্ন সময় চুরি হওয়া গরুগুলো উদ্ধার কিংবা সংঘবদ্ধ চোর চক্রকে চিহৃিত করে আটক করতে ব্যর্থ হওয়ায় একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে। ফলে গরুর খামারীদের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন চুরি হওয়া গরুগুলো উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের চিহৃিত করে আটক করতে কাজ করছে পুলিশ।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় একরাতে দু’বাড়ির ৪ গরু চুরি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১