তেতুলিয়ার ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়র ৪ তলা ভবনর ভিত্তি প্রস্তর স্থাপন। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৫:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১ ১১০ বার পড়া হয়েছে

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ তেতুলিয়ার ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়র ৪ তলা ভবনর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪) প্রকল্পর আওতায় স্থানীয় সরকার প্রকশলী অধিদপ্তর (এলজিইডি) তেতুলিয়ার বাস্তবায়ন বিদ্যালয়র ৪র্থ তলা ভবনের নির্মান কাজের উদ্বোধন করা হয়। আজ সোমবার সকালে বিদ্যালয় সভাপতি তাহামিদুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৭৩ লাখ ৫১ হাজার টাকা কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মজাহারুল হক প্রধান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোছা. শিরীন বানু। সহকারি শিক্ষক মনিরুজ্জামান বিপুলর সঞ্চালনায় বিশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা প্রকশলী আবু সাঈদ, অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া, উপজলা আওয়ামীলীগ সভাপতি ইয়াছিন আলী মন্ডল, ইউপি চেয়াম্যান রফিকুল ইসলাম, ঠিকাদার মাসুদ করিম সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক দানিয়ল হাসাইন প্রমূখ। পরে তিনি উপজলায় প্রায় ৫ কাটি ৫০ লাখ টাকা ব্যায় আরা পাচঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়র ভবন নির্মান কাজর উদ্বাধন করেন।
















