সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ঝালকাঠিতে ‌ঋতু পরিবর্তনের সাথে সাথে ডায়ারিয়ার প্রকোপ বাড়ছে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি ঃ ঋতু পরিবর্তনের কারণে ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। গত কয়েক দিনের গরমে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক মানুষ। জেলার সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হঠাৎ ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও সেবিকারা।

ঝালকাঠি সদর হাসপাতালের তথ্য মতে, গত ১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ডায়ারিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ২০০ জন রোগী। প্রতিদিন ৩০ থেকে ৪০ জন ডায়রিয়ার রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলার হাসপাতালগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাহির থেকে স্যালাইন ও ওষুধ কিনতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। ঝালকাঠি সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৩টি বেড থাকলেও রোগী রয়েছে ২৭ জন। বিছানায় স্থান সংকুলন না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে। কেউ কেউ শুধু কলেরার স্যালাইন পুশ করেই বাসায় চলে যাচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসাটেন্ট ডাক্তার আবুয়াল হাসান জানান, ঋতু পরিবর্তন হচ্ছে। এ সময় বয়স্ক ও শিশুরা বেশি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। জনবল কম থাকলেও তারা সাধ্যমতো ডায়রিয়ার রোগীদের সেবা দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ‌ঋতু পরিবর্তনের সাথে সাথে ডায়ারিয়ার প্রকোপ বাড়ছে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১