পাদ্রীশিবপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী নাসিরুদ্দিন গংদের হাতে আহত ৪,থানায় অভিযোগ দায়ের। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট || বাকেরগঞ্জ উপজেলার ১৩ পাদ্রীশিবপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী নাসিরুদ্দিনের গংদের হাতে এক বৃদ্ধা নারী সহ ৩ জনকে আহতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় যে,ইউনিয়নের বড় পুইয়াউটা নিবাসী মৃত্যু শামসুল হকের বখাটে পুত্র নাসির উদ্দিন, নাসির উদ্দিনের পুত্র ইমরান খান ও মোঃ জুবাইর খান, সাহাজুল হকের পুত্র মোঃ শফিকুল ইসলাম ও মোঃ জসিম খান, ইউসুফ মুন্সীর পুত্র শামিম খান দ্বয়দের সাথে দীর্ঘদিন যাবৎ একই এলাকার মাহমুদুল হাসানের পুত্র মোঃ সাইফুল ইসলাম, মোঃহিজবুল্লাহ ও অলিউল্লাহ এবং তার স্ত্রী মোসাঃ লাইলি বেগমের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলিয়া আসিতেছিল এরই জের ধরিয়া অদ্য সকাল আনুমানিক ০৯ঃ৩০ মিনিটের সময় তাদের বসতবাড়ির সামনের রাস্তার পাশে কাঁচা ঘর নির্মাণ কাজ শুরু করিলে শীর্ষ সন্ত্রাসী নাসির বাহিনী উত্তেজিত হইয়া এলোপাতাড়িভাবে লাঠিসোটা দিয়া পিটাইয়া কিল-ঘুসি লাথি মারিয়া মোসাঃ লাইলী বেগম ও তার তিন পুত্রকে মারাত্মকভাবে জখম করেন। এ বিষয়ে লাইলী বেগম বাদী হয়ে সন্ত্রাসী নাসির গংদের বিবাদী করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার বাদীনি লাইলী বেগম আরো জানান এই শীর্ষ সন্ত্রাসী নাসির এর বিরুদ্ধে রয়েছে অন্তহীন অভিযোগ। তিনি একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর হয়ে জাল সনদ দিয়ে বিভিন্ন প্রশিক্ষণের নামকরণ করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এছাড়াও তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ রয়েছে পাহাড় পরিমাণ অন্তহীন অভিযোগ । এই শীর্ষ সন্ত্রাসী নাসিরের সাথে বিভিন্ন চোর ডাকাতের সাথে সুসম্পর্ক থাকার কারণে এলাকাবাসী ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারছেননা বলে জানান। তাই উক্ত বিষয়ে ভুক্তভোগী লাইলী বেগম র্যাব পুলিশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করছেন।


























