সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সিলেটে নদী পথে আসছে জ্বালানি তেল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের প্রায় ৮ মাস ধরে জ্বালানি তেলের সংকটের পর দুর হচ্ছে এই সংকট। সিলেটের গ্যাস ফিল্ড থেকে আগামী ১ মাসের মধ্যে জ্বালানি তেল উৎপাদন শুরু হবে। সেই সাথে সড়ক পথের পাশাপাশি এবার নদীপথ দিয়ে সিলেটে আসবে জ্বালানি তেল। সিলেটে জ্বালানি তেল সংকট নিরসনে বুধবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জ্বালানি সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
এসময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান (সচিব) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আবু বকর ছিদ্দীক বলেন, সিলেটে কয়েক বার রেলওয়ে তেলবাহী ওয়াগন দুর্ঘটনায় পড়ার পাশাপাশি সিলেটের গ্যাস ফিল্ড থেকে তেল উৎপাদন বন্ধ থাকায় চাহিদা মোতাবেক তেল সরবারাহ করতে সমস্যা দেখা দেয়। কিন্তু এই সমস্যা আর থাকবে না। সিলেটে আসবে পর্যাপ্ত পরিমাণের জ্বালানি তেল। সড়ক পথের পাশাপাশি এবার নদীপথেও তেল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। খুব দ্রুত সেই কার্যক্রমও শুরু হবে।
তিনি বলেন, সিলেটে জ্বলানি তেল যাতে ঘাটতি না দেখা দেয় সেজন্য সকল সমস্যা থাকার পরেও ভৈরব ও আশুগঞ্জ থেকে তেল সরবরাহ করা হত। যাতে স্টকে কোন ঘাটতি দেখা না দেয়। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি দীর্ঘ দিন থেকে সিলেটের গ্যাস ফিল্ড থেকে পেট্রোল ও অকটেন উৎপাদন হচ্ছে না। আমরা সব সমস্যা সমাধান করেই আগামী ১/২ মাসের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড থেকে তেল উৎপাদন শুরু করব। এরপর আশা করছি সিলেটে তেলের কোন সংকট থাকবে না।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। তিনি বলেন, সিলেটে এখন থেকে আর তেলের সংকট দেখা দিবে না বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান (সচিব)। তিনি সকল সমস্যা সমাধান করে সিলেটে গ্যাস ফিল্ড থেকে ১/২ মাসের মধ্যে আবারও তেল উৎপাদন শুরু হবে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেটে সড়ক পথের পাশাপাশি এবার নদীপথেও তেল আসবে। তবে এতে কিছুটা সময় লাগবে। নদী পথে শেরপুরে তেল আসার পর সেগুলো সড়ক পথে সিলেটে আসবে। সেই সাথে সড়ক পথেও সিলেটে আসবে জ্বালানি তেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে নদী পথে আসছে জ্বালানি তেল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১