সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

সিলেটে নারী নির্যাতন মামলায় লিডিং ইউনিভার্সিটির শিক্ষকসহ গ্রেফতার- ৪। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: যৌতুক ও নারী নির্যাতন মামলায় সিলেটের বেসরকারী লিডিং ইউনিভার্সিটির শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী (৩৩)সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৯ মার্চ মঙ্গলবার মধ্যরাতে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ নগরীর কেওয়াপাড়ার ভাড়াটে বাসা থেকে তাদের গ্রেফতার করে। এর আগে এসএমপির কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী ২০০৩ ধারায় একটি মামলা (নং-২৫, তাং-০৯/০৩/২০২১) করেন ওই শিক্ষকের স্ত্রী (২৮)। গ্রেফতারকৃত অন্যরা হলেন আশরাফুল ইসলামের বাবা চট্টগ্রামের লোহাগাড়ার আবুল কালাম চৌধুরী (৫৫), খালু সাতকানিয়া উপজেলার মনিয়াবাদ গ্রামের মো: নাজিম উদ্দিন (৫০) ও মামা একই উপজেলার পশ্চিম ডেমশা গ্রামের মো: মনসুর আলম (৪৮)।
এজাহারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: রেজাউল করিম জানান, আশরাফুল ইসলাম চৌধুরী লিডিং ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত। ২০১৬ সালে তিনি নগরীর সুবিদবাজারে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে তিনি তার খালামনির প্ররোচনায় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে চট্টগ্রাম থেকে সিলেটে এসে নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত হন তার বাবা, খালু ও মামা। তারা যৌথভাবে বাসার ফার্নিচার ও আসবাবপত্র ক্রয় এবং আশরাফকে উচ্চ শিক্ষার্থে বিদেশ পাঠানোর কথা বলে তার কাছে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে তার উপর শুরু হয় শারিরীক ও মানসিক নির্যাতন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন দফায় দফায় আপোস মিমাংসার চেষ্টা করেও সুরাহা না হওয়ায় অবশেষে আইনের আশ্রয় নিতে বাধ্য হন নির্যাতিতা স্ত্রী।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ জানান, গ্রেফতারের পর বুধবার সকালে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে নারী নির্যাতন মামলায় লিডিং ইউনিভার্সিটির শিক্ষকসহ গ্রেফতার- ৪। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১