সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বানারীপাড়ায় গণধর্ষণে বিধবা অন্তঃসত্ত্বা: ভ্রুণ হত্যার অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ার বাইশারীতে প্রয়াত এক ঋষীর বিধবা স্ত্রীকে গণধর্ষণ করে তিন মাসের অন্তঃসত্ত্বা করে ভ্রুন হত্যার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বিধবা নারী এখন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। জানা গেছে, বাইশারী বাজার সংলগ্ন মৃত বিজয় ঋষীর স্ত্রী (৩৫) কে জোর পূর্বক ধর্ষণ ও তিন মাসের অন্তঃসত্ত্বা করে ভ্রুণ হত্যা করেন স্থানীয় চায়ের দোকানদার ইউসুফ খাঁ ও মজিবর মল্লিক। গত দু বছর পূর্বে বিজয় ঋষী স্ত্রী ও ৮ বছরের শিশুপুত্র কৃষ্ণকে (৮) রেখে পরলোক গমন করেন। স্বামীর মৃত্যুর পরে শিশু পুত্রকে নিয়ে অসহায় জীবন যাপন করেন ওই নারী। বাইশারী বাজারে স্বামীর রেখে যাওয়া একটি দোকান ঘর ভাড়ার টাকায় চলে তার সংসার। ৫ মাস পূর্বে ভাড়াটিয়া ইউসুফ খাঁ অপর দোকানী মজিবর মল্লিককে নিয়ে ভাড়ার টাকা দিতে ওই বিধবা নারীর বাসায় যায়। ওই সময় তাকে ঘরে একা পেয়ে তারা মুখ চেপে ধরে ও নানা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ওই নারী ভয় ও লজ্জায় কাউকে বিষয়টি জানায়নি। পরে ওই দুই লম্পট ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ব্ল্যাক মেইলিং করে তাকে আরও ও ৭/৮ বার ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই দুই লম্পটের যোগসাজশে তাকে মজিবর মল্লিকের স্ত্রী বাচ্চা নষ্টের ঔষধ কিনে দেয়। গত ৮ দিন পূর্বে ওই ঔষধ সেবণের পর থেকে তার অনবরত রক্তক্ষরণ হলে তাকে প্রথমে বানারীপাড়া ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। গত দু’দিন ধরে ওই নারী সেখানে চিকিৎসাধিন রয়েছেন। এদিকে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই দুই ধর্ষকের পক্ষ নেওয়ায় ভয়ে ভিকটিম এ ব্যাপারে কোন আইনী পদক্ষেপ নিতে পারছে না বলে জানা গেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় গণধর্ষণে বিধবা অন্তঃসত্ত্বা: ভ্রুণ হত্যার অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১