সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই:গ্রেফতার তিনজন ঢাকার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিনুল সুজন,বিশেষ প্রতিনিধি।।ঢাকা ও আশপাশ এবং উত্তরঞ্চলের বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সুবিধা মতো ছিনতাই করে তারা। এভাবে ঢাকা থেকে নীলফামারীতে গিয়ে যাত্রীবেশে ইজিবাইক চালক আব্দুল হালিম (৫২)কছ হত্যা করে ইজিবাইক ছিনতাই করে।এরকমই ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হচ্ছে, মাসুম আলী (২৩), সাদের আলী (২২) এবং মোঃ সমবারু (২৫)।সোমবার(৮ মার্চ) দুপুরে ঢাকার মালিবাগে সিআইডির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির রংপুর ও খুলনা বিভাগের ডিআইজি শেখ নাজমুল আলম।
এর আগে গত রবিবার (৭ মার্চ) গভীররাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মইকুলী এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও লুট করা ইজিবাইক বিক্রির চুক্তিনামা উদ্ধার করা হয়।
ডিআইজি সাংবাদিকদের বলেন, চলতি বছরের গত ২১ ফেব্রুয়ারি রাত সোয়া ১১টার দিকে নীলফামারীতে গিয়ে গ্রেফতারকৃতরা যাত্রীবেশে আব্দুল হালিমের ইজিবাইকে ওঠেন। পরে তারা ইজিবাইক চালক আব্দুল হালিমের হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে।পরদিন ২২ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে নীলফামারী সদর উপজেলার চাপড়াসরমজামী ইউনিয়নের ইটাপীড় সেতু সংলগ্ন সড়কের পাশের গর্তে হালিমের রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সেদিন দুপুরে নীলফামারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নীলফামারী জেলার সদর থানায় খুনের শিকার আব্দুল হালিমের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তি দের আসামী করে একটি হত্যা মামলা করেন। পরে নীলফামারী জেলা পুলিশের পাশাপাশি সিআইডির এলআইসি শাখা এর তদন্ত শুরু করে।গত রবিবার(৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মইকুলী এলাকা গ্রেফতার করা হয়। এরপরই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ইজিবাইক চালক আব্দুল হালিম হত্যাকান্ডের মূল রহস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃতরা সিআইডিকে জানায়, তারা ঢাকা থেকে নীলফামারীতে গিয়ে ইজিবাইক ছিনতাই করে সেটি ৭৬ হাজার টাকা বিক্রি করে আবার ঢাকায় ফিরে আসে। সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্র। ঢাকার আশপাশে বসবাস করে। এদের মধ্যে একজনের বাড়ি গাইবান্ধা জেলায়।তারা ঢাকাসহ এর আশেপাশে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এ ধরনের অপরাধ করে থাকে। ইজিবাইক ছিনতাইয়ের জন্য তারা ঢাকা ও এর আশপাশ এলাকা থেকে যান নীলফামারীতে। সেখানে তারা টার্গেট করা ইজিবাইকে যাত্রী হিসেবে ওঠেন। এরপর নিরাপদ দূরত্বে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করেন চালককে। ছিনতাইয়ে বাধা পেলে হত্যা করতেও দ্বিধা করে না এই চক্রের সদস্যরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তাধর ও সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) জিসানুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই:গ্রেফতার তিনজন ঢাকার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১