বাংলাদেশ- ভারত মৈত্রী সেতু ১ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে পররাষ্ট্র সচিব। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১০:৪৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১ ১১১ বার পড়া হয়েছে

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ এর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব(সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন। ৫ মার্চ রবিবার সকাল ১১টায় পরিদর্শনে আসেন।
এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল ওয়াকার“লজ্জামান, সশস্ত্র বিভাগের গোয়েন্দা পরিদপ্তরে মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আতিকুর রহমান, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিএস টু সিনিয়র সচিব।
গুইমারা ২৪ফিল্ড আর্টিলারি ব্রিগ্রেড কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ মোয়াজ্জেম হোসেন, রামগড় ৪৩ বিজিবি জোন কমান্ডার লে: কর্ণেল আনোয়ার“ল মাযহার প্রমূখ।
এসময় বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ১ এর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব(সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ১ নির্মাণের ফলে দীর্ঘ দিনের আশা পূরণ হতে যাচ্ছে উভয় দেশের। ¯^াধীনতার সুবর্ণজয়š—ী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপল¶ে আগামী ২৬মার্চ বাংলাদেশের মহোৎসবে শামিল হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের ফেনী নদীর ওপরে নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী-১ সেতুটির যৌথভাবে উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
















