সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

জাপান থেকে দেশের পথে মেট্রোরেল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মেট্রোরেলের ট্রেন জাপানের কোবে বন্দর থেকে বৃহস্পতিবার (৪ মার্চ) বাংলাদেশের উদ্দেশে ছেড়ে এসেছে। এপ্রিলের শেষের দিকে এটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএনসিদ্দিক সংবাদমাধ্যমকে বলেন, ‘ট্রেনটি জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) বন্দর ছেড়ে এসেছে।’
জানা গেছে, ট্রেনটি ২০ ফেব্রুয়ারি কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসার এবং ২৩ এপ্রিল মংলা বন্দর হয়ে রাজধানীর দিয়াবাড়ির একটি ডিপোতে পৌঁছানোর কথা ছিল।

এমএএন সিদ্দিক আবহাওয়া অনুকূলে না থাকায় ২০ ফেব্রুয়ারি সেটি পাঠানো যায়নি বলে গত ২৮ ফেব্রুয়ারি গণমাধ্যমকে জানিয়েছিলেন ।
তিনি বলেন, আমরা এখনও আশা করছি ট্রেনটি ২৩ এপ্রিলের মধ্যে ঢাকায় পৌঁছে যাবে। তবে এটাও নির্ভর করবে আবহাওয়ার ওপর।
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬।
২০১৭ সালের আগস্টে মেট্রোরেলের জন্য ২৪ সেট ট্রেন তৈরির জন্য ডিএমটিসিএল একটি চুক্তি সই করে কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়ামের সঙ্গে। গত বছরের ডিসেম্বরের মধ্যে পাঁচ সেট ট্রেন তৈরি করা হয়েছে।
মেট্রোরেলের দ্বিতীয় ট্রেনটি আগামী ১৬ জুন এবং তৃতীয় ট্রেনটি ১৩ আগস্ট ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাপান থেকে দেশের পথে মেট্রোরেল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১